পাবনায় ব্যাংকে আগুন, জয়বাংলা স্লোগান

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ , ১১ নভেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 49 minutes আগে
সংগৃহীত ছবি।

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এর দোসরদের একটি শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা জয়বাংলা স্লোগান দিয়ে এই হামলা চালায় এবং ব্যাংকে অগ্নিসংযোগ করে। এতে ব্যাংকের ভেতরের কিছু আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। এর পেছনে কার্যত নিষিদ্ধ ছাত্রলীগ বা অন্য কোনো নিষিদ্ধ অঙ্গসংগঠনের ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় জনতা।

মন্তব্য লিখুন

আরও খবর