পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: 11:50 am , 26 November 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 9 hours আগে
ছবি- কালের বিবর্তন।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় এর স্বাগত বক্তব্যর মধ্যে দিয়ে সভায় বক্তব্য দেন পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, জামায়াত নেতা মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন।

উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুড অফিসার মো. হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পাইকগাছা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান, ব্যবসায়ী কামরুল ইসলাম, ষোল আনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল ও মোস্তফা কামাল মিলন, পাইকগাছা মডেল প্রেসক্লাবে সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম, মোঃ রাজু আহমেদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এ সময় মাঠপর্যায়ের বিভিন্ন খামারি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, খামারিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন।

মন্তব্য লিখুন

আরও খবর