
খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ক্রেতাকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় এক মাদক বিক্রেতাকে। এ ঘটনায় সামারি ট্রায়ালে মাদক ক্রেতাকে এক মাস এবং বিক্রেতাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শামুকপোতা এলাকা থেকে দুই পিস ইয়াবাসহ খোকন গাজীর ছেলে ইকবাল গাজীকে আটক করে পুলিশ।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কপিলমুনি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে বাদশা সরদারকে নিজ এলাকা থেকে আটক করেন। পুলিশের দাবি, বাদশা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাদক সেবনকারী ও বিক্রেতা কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের সাথে অ্যাডভোকেসি...
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের...
কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ,...
কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে...
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য...
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল...
কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের যাতায়াতের জন্য বাইসাইকেল পেলো শিক্ষার্থীরা
কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের যাতায়াতের জন্য বাইসাইকেল...
গোয়াইনঘাটে সড়কের কাপনা খালে বাঁশের সেতুর নির্মাণ কাজ...
গোয়াইনঘাটে সড়কের কাপনা খালে বাঁশের সেতুর...
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী...