নড়াইলে আওয়ামী লীগের চেয়ারম্যান টিপু সুলতান গ্রপ্তার

প্রকাশিত: 8:56 pm , 22 November 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 19 hours আগে
ছবি- হাফিজুল নিলু।

নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা টিপু সুলতানকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দুপুরে তুলারামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলার আসামি ছিলেন টিপু সুলতান। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। রোববার দুপুরে তুলারামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি ইউপি চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর