নৃশংসতা দেখালে পরিণতি ভয়াবহ হবে: ছাত্রদল নেতা বাসিত

প্রকাশিত: 8:53 am , 19 November 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 3 hours আগে
সংগৃহীত ছবি।

দেশে শান্তিপূর্ণ পরিবেশে মানুষের বসবাসের ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করলে রাজপথে তাদের প্রতিহত করার দৃঢ় হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের কর্মকাণ্ডের প্রতিটি হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে একে একে নেওয়া হবে। স্বৈরাচারী শাসনের সেই সময়ে শহীদ হওয়া নেতাকর্মী ও সাধারণ ভাই-বোনদের প্রতিটি হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে তিনি দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্ত করেন।

একটি সাধারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদল নেতা বাসিত আরও বলেন, দেশের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নানা নিপীড়ন ও বৈষম্যের শিকার হয়েছে। বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের গণতন্ত্রকামী মানুষ সর্বদা সজাগ রয়েছে। জনগণের অধিকার হরণের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

তিনি আরও যোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রসমাজ ও দেশের যুবশক্তি অত্যন্ত সচেতন রয়েছে। তবে কেউ যদি বিগত দিনের মতো আবারও নৃশংসতা ও বিশৃঙ্খলার পথ বেছে নেয়, তবে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের দোসররা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ চক্র আবারও যদি কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে ছাত্রসমাজ রাজপথেই তাদের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর