নালিতাবাড়ীতে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: 5:05 pm , 24 November 2026, Tuesday , পোষ্ট করা হয়েছে 2 hours আগে
ছবি- শাহরিয়ার মিল্টন।

শাহরিয়ার মিল্টন, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী ও বেনুপাড়া গ্রামের শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কম্বল বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন অঙ্গীকার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাজিয়া সুলতানা ও জেনারেল সেক্রেটারী মোহাম্মদ হুমায়ুন কবীর মুজিব।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন অঙ্গীকার ফাউন্ডেশনের কাকরকান্দি ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নুরুল হক । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থায়ী সদস্য আব্দুল কুদ্দুস খান, রিয়াজুল হাসান, মামুন শেখ ও সাবিনা ইয়াসমিন।

মন্তব্য লিখুন

আরও খবর