নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

প্রকাশিত: 5:04 pm , 22 November 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 23 hours আগে
ছবি- শাহরিয়ার মিল্টন।

শাহরিয়ার মিল্টন, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৩৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নালিতাবাড়ী উপজেলার গারোপাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছেÑএমন গোপন তথ্যে রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ এক রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।

মন্তব্য লিখুন

আরও খবর