• জাতীয় লিড নিউজ
  • দীর্ঘ দুই যুগ পর লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ দুই যুগ পর লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: 8:55 am , 19 November 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 3 hours আগে
সংগৃহীত ছবি।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বৃহস্পতিবার ১৯ নভেম্বর তিনি লালমনিরহাটে পৌঁছানোর পর থেকেই পুরো জেলাজুড়ে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিন পর এই হাই-প্রোফাইল সফর নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে লালমনিরহাট জেলা প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তিস্তাপারের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া এবং আঞ্চলিক উন্নয়নমূলক নানা প্রকল্পের বিষয়ে এই সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এছাড়া, সফরকালে তিনি স্থানীয় নেতাকর্মী ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করবেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে উত্তরাঞ্চল সবসময়ই অবহেলিত ছিল। সেই অন্ধকার যুগ পেরিয়ে বর্তমান গণতান্ত্রিক ধারায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সুধীসমাজ। অন্যদিকে, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অন্যান্য সহযোগী সংগঠনের যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর