জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ লালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: 12:29 pm , 26 November 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 8 hours আগে
ছবি- কালের বিবর্তন।

​‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​
​অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবীর, সফল আত্মকর্মী হিসেবে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ প্রাপ্ত সফল উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হান, উদ্যোক্তা মুরসিদা বেগম, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।

​আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং দেশীয় প্রাণিসম্পদকে রপ্তানিমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর