
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং সাংবাদিকতার আড়ালে সংগঠনটির তৎপরতায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. আসাদুল আলম।তিন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী। তিনি শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী।
গত রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ টি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী আসাদুল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল থেকে আসাদুল আলমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
তাঁর বিরুদ্ধে সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতায় যুক্ত থাকা, সংগঠনটির পক্ষে প্রচারণামূলক কনটেন্ট প্রকাশ এবং ক্যাম্পাসে আওয়ামী লীগের পোস্টার লাগানোর অভিযোগ ওঠে।
এ ছাড়া তাঁর কক্ষে কয়েক মাস ধরে এক বহিরাগত অবস্থান করছিলেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির ডেইরি গেটে তালা, নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি...
জাবির ডেইরি গেটে তালা, নিরাপত্তাকর্মীদের গুলি...
মাগুরায় বাসের ধাক্কায় রিকশা যাত্রী নিহত
মাগুরায় বাসের ধাক্কায় রিকশা যাত্রী নিহত
বিদ্যুৎ ছাড়াই বাতাস থেকে পানি উৎপাদনের নতুন প্রযুক্তি
বিদ্যুৎ ছাড়াই বাতাস থেকে পানি উৎপাদনের...
সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত
সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত
গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও কাভার্ডভ্যানে আগুন
গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও...
শিল্পাঞ্চল রক্ষায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চল রক্ষায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন