গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ , ১৪ নভেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 31 minutes আগে
সংগৃহীত ছবি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও দূরপাল্লার যানের চালকেরা। শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে চলা অসন্তোষের জেরে এই আকস্মিক সড়ক অবরোধ তৈরি হয়।

শ্রমিকদের এই আন্দোলনের পেছনে রয়েছে মূলত বকেয়া বেতন পরিশোধ না করা এবং বিভিন্ন কারখানায় শ্রমিকদের ওপর মালিকপক্ষের নির্যাতন ও ছাঁটাইয়ের অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের শ্রমিকেরা জানান, বারবার প্রতিশ্রুতি দিয়েও মালিকপক্ষ সময়মতো বেতন পরিশোধ করছে না।

বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রা যখন দুর্বিষহ, তখন সময়মতো বেতন না পাওয়ায় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাধ্য হয়েই তারা রাজপথে নেমেছেন নিজেদের অধিকার আদায়ের জন্য।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চালাচ্ছে। তবে শ্রমিকেরা তাদের সুনির্দিষ্ট দাবি না মানা পর্যন্ত রাস্তা ছাড়বেন না বলে অনড় অবস্থান বজায় রেখেছেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও বিজিএমইএ নেতাদের পক্ষ থেকে দ্রুত ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার উপেক্ষিত হয়ে আসছে বলে মন্তব্য করেন অনেক শ্রমিক নেতা। তৎকালীন সরকারের বিভিন্ন রাজনৈতিক মিত্র ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ঘাতক চক্রের মদদপুষ্ট কিছু কারখানা মালিক শ্রমিকদের ওপর নানা ধরনের দমনপীড়ন চালাত, যার দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব আজও দেশের শিল্পখাতে অনুভূত হচ্ছে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আশ্বস্ত করেছেন যে, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।

এই আশ্বাসের পর শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে। তবে শিল্পাঞ্চল গাজীপুরে এই ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং শ্রমিকদের নায্য অধিকার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মহলের আরও জোরালো ভূমিকা পালনের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।