
মজিবুর রহমান,নেত্রকোণা: সরকার ঘোষিত ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নেত্রকোণার কেন্দুয়া পৌরসভায় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন ও তথ্য সংগ্রহকারী সুপারভাইজার মিজানুর রহমান স্বপন।
বক্তারা তথ্য সংগ্রহকারীদের শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। তারা বলেন, তথ্য সংগ্রহকারীরা নির্ভয়ে কাজ করবেন এবং প্রকৃত উপকারভোগীরা যাতে এ সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে। দলীয় প্রভাব খাটিয়ে কেউ কার্যক্রমে বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বক্তারা আরও বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে কারও হতাশ হওয়ার কারণ নেই। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ কার্যক্রমে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।
ধাপে ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং পর্যায়ক্রমে সবাইকে এ সুবিধার আওতায় আনা হবে।
তারা জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কয়েকটি ইউনিয়নে কৃষি কার্ডের জরিপ কার্যক্রমও শুরু হয়েছে।
পর্যায়ক্রমে পুরো উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর উল্লেখ করে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পরপরই ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহমত উল্লাহসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তথ্য সংগ্রহকারীরা।
উদ্বোধন শেষে নির্ধারিত ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেন তথ্য সংগ্রহকারীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০...
জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে...
কেন্দুয়া ওলামা দলের তৎপরতায় সন্তুষ্ট কেন্দ্রীয় নেতারা
কেন্দুয়া ওলামা দলের তৎপরতায় সন্তুষ্ট কেন্দ্রীয়...
পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেন
পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার...
বেনাপোল সীমান্তে ২৫ লাখ টাকার মালামাল জব্দ
বেনাপোল সীমান্তে ২৫ লাখ টাকার মালামাল...
জবই বিলের ৭৯৯ মৎস্যজীবী পাচ্ছেন ১৭ হাজার ৩০০...
জবই বিলের ৭৯৯ মৎস্যজীবী পাচ্ছেন ১৭...
শৈশবের প্রাঙ্গণ ছেড়ে নতুন ঠিকানায়: পাবই সরকারি প্রাথমিক...
শৈশবের প্রাঙ্গণ ছেড়ে নতুন ঠিকানায়: পাবই...