
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিদ্যালয়ে যাতায়াতের দূরত্ব যেন শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্য নিয়ে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ৪০ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কারামা সলিডারিটি (বেলজিয়াম)।
একই সঙ্গে ৩শ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানো এবং ঝরে পড়া রোধে সংস্থাটির এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংস্থাটির ‘ব্যাক টু স্কুল’ প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার।
অনুষ্ঠান সংস্থাটির জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিক্ষক দুরুদ আহমেদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন,আসহাবুজ্জামান শাওন, আব্দুস সোবহান, এ ছাড়াও কারামা সলিডারিটির কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী সোহেল ও কনসালট্যান্ট মো. ইসহাক আহমেদ উপস্থিত ছিলেন।
বিতরণ করা ৪০টি বাইসাইকেলের পাশাপাশি ছাত্রীদের সাইকেল ব্যবহারের সুবিধার্থে দেওয়া হয়েছে পাম্প সেট, মেশিন অয়েল ও রেঞ্চ।
অন্যদিকে ৩শ জন শিক্ষার্থীর প্রত্যেককে দেওয়া হয়েছে একটি ওয়াটারপ্রুফ স্কুলব্যাগ, ছয়টি খাতা, ১২টি কলম, একটি প্লাস্টিকের স্কেল, একটি পানির বোতল, ৩ টা পেস্ট, ৬ টা সাবান ১ টি ছাতা ২ কেজি হুইল পাউডার,২ টি স্যানিটারি প্যাড ও পরীক্ষার ক্লিপবোর্ড।
এসময় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে সড়কের কাপনা খালে বাঁশের সেতুর নির্মাণ কাজ...
গোয়াইনঘাটে সড়কের কাপনা খালে বাঁশের সেতুর...
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী...
ফ্যাসিবাদ ঠেকাতে তরুণদের রাজনীতিতে আসার আহ্বান
ফ্যাসিবাদ ঠেকাতে তরুণদের রাজনীতিতে আসার আহ্বান
মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি বিমানের ইরাক প্রবেশে বাধা
মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি বিমানের ইরাক প্রবেশে...
ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা
ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন...
গাজার শিশু দুর্দশা নিয়ে মার্কিন সিনেটরের কড়া সমালোচনা
গাজার শিশু দুর্দশা নিয়ে মার্কিন সিনেটরের...