ইরানের আর্থিক নেটওয়ার্ক ধ্বংসের অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: 11:17 am , 24 November 2026, Tuesday , পোষ্ট করা হয়েছে 8 hours আগে
সংগৃহীত ছবি।

ইরানের সামরিক বাহিনী, অস্ত্র কর্মসূচি ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়নের পথ বন্ধ করতে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাংবাদিকদের বলেছেন, ইরান সরকারের অর্থের জোগান ও অবৈধ কার্যক্রমের উৎস পুরোপুরি বন্ধ করতে ওয়াশিংটন এ ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রভাব বিস্তার এবং বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে অর্থ সহায়তার বিষয়টি দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের কৌশলগত উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সাম্প্রতিক এই পদক্ষেপে তেহরানের অর্থনৈতিক নেটওয়ার্ককে আরও বেশি চাপের মুখে ফেলার পরিকল্পনা করা হয়েছে বলে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করবে এবং দেশটির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলবে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই এই নতুন অর্থনৈতিক পদক্ষেপটি ঘোষণা করা হলো, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর