জলদস্যু দমনে সোমালিয়ার উপকূলে পরিচালিত অভিযান সম্প্রসারণ করে হরমুজ প্রণালির কাছাকাছি সমুদ্রসীমায় কার্যক্রম চালানোর পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান, মধ্যপ্রাচ্যে দক্ষিণ কোরিয়ার চেওংহে ইউনিটের কার্যক্রম আরও জোরদার করা হবে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে নিরাপত্তা নিশ্চিত করতেই সিউলের পক্ষ থেকে এই কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিশাল অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়, যা মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্য বহন করে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আশা করছে, এই অভিযানের পরিধি বাড়লে আঞ্চলিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি পাবে এবং বিশ্ব অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত