গণমাধ্যমকে জানান, এক ভিডিওবার্তায় সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটে নিজের বক্তব্যে তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন, আমি মূলত একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়ে ফেলেছি।
তিনি আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের নানা অপপ্রচারের অংশ হিসেবে একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ‘আমার দেশ’ পত্রিকা যে সংবাদ প্রকাশ করেছে, সেখানে দাবি করা হয়েছে যে আমি হাসিনাপুত্রের সঙ্গে এক হয়েছি, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। দেশের জনগণের মাঝে ভুল বার্তা পৌঁছে দেওয়ার এই অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি এই কঠোর অবস্থান নেন।
রাজনীতিতে সততা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে রাশেদ খাঁন বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে এবং বর্তমান প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা নিয়মিত নানা ধরনের গুজব ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অতীতেও যারা সক্রিয় ছিলেন, তারা এসব মিথ্যা প্রোপাগান্ডা দ্বারা কখনো বিভ্রান্ত হবেন না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের অপতথ্য ছড়ানোর পেছনে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের একটি সুদূরপ্রসারী এজেন্ডা কাজ করছে। রাশেদ খাঁনের এই সময়োপযোগী ব্যাখ্যা ও দৃঢ় অবস্থান জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং মিথ্যা প্রোপাগান্ডার উপযুক্ত জবাব দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত