শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুর জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) পরিদর্শনের সময় ইউনিয়ন পরিষদের পরিচ্ছন্ন, গোছানো ও মনোরম সবুজ পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং নাগরিক সেবার মানের ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদী মনীষা আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত