শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুর পৗর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণের লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক ্ ফরিদা ইয়াসমিন।
সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে জমির শ্রেণিবিভাজন, মৌজা মূল্যের হালনাগাদ তথ্য সংগ্রহ, সরেজমিন পরিদর্শন, গণশুনানি গ্রহণ ইত্যাদি বিষয়ে করণীয় নির্ধারণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব), জেলা মৎস্য কর্মকর্তা, জেলা রেজিস্ট্রার, সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), সাবরেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত