শাহরিয়ার মিল্টন , শেরপুর: ‘গণিতকে করবো জয়’—এই স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘গণিত উৎসব ও শিক্ষা বৃত্তি–২০২৬’-এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় শেরপুরের খরমপুরস্থ প্লেসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, শেরপুর-এর সম্মানিত সভানেত্রী সাদিয়া রহমান।
প্রতিযোগিতায় শেরপুরসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি শ্রেণিতে মেধাক্রম অনুযায়ী পাঁচজন করে মোট ৫০ জন কৃতী শিক্ষার্থীকে বিজয়ী নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও এককালীন শিক্ষাবৃত্তি তুলে দেন।
অনুষ্ঠানে বক্তাগণ, শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে গণিতচর্চায় আগ্রহ সৃষ্টি, যুক্তিনির্ভর চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেরপুর জেলা পুলিশের এ ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেস-এর সহ-সভাপতি ও পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা।
এছাড়াও অনুষ্ঠানে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার জাহিদসহ সম্মানিত শিক্ষকবৃন্দ, সাংবাদিকগণ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘গণিত উৎসব ও শিক্ষা বৃত্তি–২০২৬’ প্রতিযোগিতায় শেরপুরসহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৩৭০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত