মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): বাংলাদেশের জনগণ ও ইসলামপ্রেমী তৌহিদী জনতা বেঁচে থাকতে স্বৈরাচারী শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের লোহাগাড়ায় শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মরণে আয়োজিত ২য় ইছালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
লোহাগাড়ার ডা. কর্নেল অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে আয়োজিত এ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এমপি শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশের জনগণ এবং ইসলামপ্রেমী তৌহিদী জনতা বেঁচে থাকতে স্বৈরাচারী শেখ হাসিনা দেশে আসতে পারবেন না।
তিনি আরও বলেন, দেশের জনগণের আকাঙ্ক্ষা ও অবস্থানকে উপেক্ষা করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।
এমপি শাহজাহান চৌধুরী পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা ডিসেম্বর ফেরা নিয়ে আরো বলেন, তারা বারবার যে ডিসেম্বর মাসে ফিরে আসবে বলে ফেসবুক পাঠায় ফেলছে মনে রাখবেন, তাদের জন্য কিয়ামত পর্যন্ত ডিসেম্বর ফিরে আসবে না৷ তারা মুখে যা বলে তা করতে পারে না।
তাদের উদ্দেশ্যে কি তা আমরা খুব ভালো করেই জেনে গেছি৷ স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের দুষমন, ইসলামের শত্রু, স্বাধীনতার দুষমন এরা হিন্দুস্তানের দালাল।
শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মরণে আয়োজিত এ মাহফিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাহফিলে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত