
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা ও মাদক চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক নির্মূল, মাদক চোরাচালান কঠোরভাবে প্রতিরোধ এবং সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বলেন, সীমান্তর্বতী উপজেলা হওয়ায় শার্শায় মাদকের অপব্যবহার ও চোরাচালান রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও তৎপর হতে হবে।
পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বজায় রাখতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় বিভিন্ন দপ্তরের প্রধান এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও কাভার্ডভ্যানে আগুন
গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও...
শিল্পাঞ্চল রক্ষায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চল রক্ষায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
এক বিছানা থেকে দুই ভাই এখন পাশাপাশি কবরে
এক বিছানা থেকে দুই ভাই এখন...
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে আবদুল আল-সাইয়েদ
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে আবদুল...
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, দগ্ধ ৬৩ শিক্ষার্থী
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, দগ্ধ ৬৩ শিক্ষার্থী
লালমনিরহাটে পুলিশের ওপর হামলা, আহত ৫
লালমনিরহাটে পুলিশের ওপর হামলা, আহত ৫