“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও যুব সংগঠনের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লালপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিডিও মোছা: গুলনাহারের সঞ্চালনায় এবং লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ মেশকাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল্লাহ, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবীর, নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ইকবাল মাহমুদ চপল এবং লালপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার অশিত কুমার পাল।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ জন যুবকের মাঝে যুব ঋণের চেক বিতরণ ও একটি নিবন্ধিত যুব সংগঠনকে সনদ বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত