রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজন, অর্থায়ন ও সক্রিয়ভাবে অংশগ্রহণের অভিযোগে মোস্তফা আহমেদ জুয়েল (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই নেতা গোপনে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে অর্থায়ন করে আসছিলেন এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রমে যুক্ত ছিলেন। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির যে অপচেষ্টা চলছে, তার সঙ্গেও তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালবাগ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ দলটির অন্যান্য অঙ্গসংগঠনের কার্যক্রম দমন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। গ্রেপ্তারকৃত মোস্তফা আহমেদ জুয়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত