ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় কোম্পানিগুলোর মুনাফা অস্বাভাবিকভাবে বাড়ছে। অথচ এই পরিস্থিতির কারণে জ্বালানির বাড়তি দামের চাপে চরম বিপাকে পড়েছেন সাধারণ ও শ্রমজীবী মানুষ। কর্পোরেট খাতের এই মুনাফাখোর নীতির তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স উল্লেখ করেন যে, বৈশ্বিক এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের কষ্ট বাড়লেও বহুজাতিক তেল কোম্পানিগুলো ঠিকই তাদের আয়ের অংক বাড়িয়ে নিচ্ছে। যুদ্ধাবস্থার সুযোগ নিয়ে জ্বালানি খাতের এই বাণিজ্যিক ফায়দা লোটার প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। এই সুযোগে জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে, যার ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি আরও তীব্র আকার ধারণ করছে এবং সাধারণ আয়ের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত