আজহার হোসেন,মানিকগঞ্জ:মানিকগঞ্জের ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতনের উদ্যোগে বিশিষ্ট কণ্ঠশিল্পী ও বংশীবাদক প্রয়াত মিজানুর রহমান রতনের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় শহরের কালীবাড়িতে স্বরলিপি সংগীত নিকেতনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ফারুক, বিশিষ্ট কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক শামীম বিশ্বাস, হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট খোরশেদ আলম, সুনীল সাহা, আওলাদ হোসেন, নাসরিন লিপি, আলেয়া আক্তার, কল্পনা সুলতানা, সাবরিনা মমতাজ মমসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিপ্রেমী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী নাছরিন আহমেদ। সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট সংগঠক কামাল আহমেদ কমল।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত মিজানুর রহমান রতনের সংগীতজীবন, সাংস্কৃতিক অবদান, জীবনদর্শন ও মানবতাবাদী চিন্তাধারা নিয়ে স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, তাঁর মতো গুণী শিল্পীর স্মৃতি ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সঙ্গে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে প্রয়াত শিল্পীর স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাইফুল ইসলাম, অ্যাডভোকেট খোরশেদ আলম, স্বপ্না বেগম, বেলা আজাদ, হাবিব রহমান, ইতি রাজবংশী, মো. কাদের হোসেন, রানা, সাবরিনা মমতাজ মম ও নিলুফার পারভীন।
অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন নিরু মিত্র ও মৃদুল সরকার।
স্বরলিপি সংগীত নিকেতন, কালীবাড়ি, মানিকগঞ্জের আয়োজনে এ স্মরণানুষ্ঠানে সংগীতপ্রেমী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত