মো. সাহিদুল ইসলাম শাহীন:- যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহলদলের বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৫ লক্ষ ১৭ হাজার ৬০০ টাকা।
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে উল্লেখযোগ্য হলো: ১৬৬টি ভারতীয় শাড়ি, ৩১টি কম্বল, ২৭টি চাদর এবং ৫টি তৈরি পোশাক,১৪৭২টি কসমেটিক্স সামগ্রী এবং ২০০টি ঔষধ ২০৫০টি চকলেট, ১২০টি খাদ্য সামগ্রী, ৭.৫ কেজি কিসমিস, ৫ কেজি জিরা, ২৮ প্যাকেট পান মশলা, ১৪ প্যাকেট ফুসকা এবং ৩ কেজি আমসত্ত্ব
লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি, অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এর ফলে চোরাচালান প্রতিরোধে বিজিবি উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে।
সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত