মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং বেনাপোল পোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি)'র দিকনির্দেশনায় বেনাপোল পোর্ট থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ জন পলাতক ও সন্দিগ্ধ আসামীকে গ্রেফতার করেছে। ১৩ নভেম্বর ২০২৬ তারিখে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২ জন সদস্য, পাসপোর্ট আইনের ১ জন, মানব পাচার আইনের ২ জন এবং ৫৪ ধারার ১ জন আসামী রয়েছেন।
গ্রেফতারকৃত আসামী:
১. মো. জাহাঙ্গীর আলম (৫০), পিতা-মৃত ওহেদ আলী, সাং-ধান্যখোলা স্কুলপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য)।
২. মো. আমির হোসেন (৫০), পিতা-সামছুদ্দিন মোড়ল, সাং-ধান্যখোলা স্কুলপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য)।
৩. মো. শাহিন ওরফে ভোলা (৬২), পিতা-মৃত আ. মজিদ খান, সাং-ধুপখোলা মাঠ (৪৫ নং ওয়ার্ড), থানা-গেন্ডারিয়া, জেলা-ঢাকা (পাসপোর্ট আইনের আসামী)।
৪. সাহেব আলী (৪১), পিতা-মৃত মতলেব বিশ্বাস, সাং-রাজাপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর (মানব পাচার মামলার আসামী)।
৫. মোছা. ফরিদা পারভীন (৩৫), স্বামী-সাহেব আলী, সাং-রাজাপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর (মানব পাচার মামলার আসামী)।
৬. মনির আহম্মেদ (৪৩), পিতা-শাহাদাত হোসেন, সাং-দক্ষিণ বারপোতা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর (৫৪ ধারার আসামী)।
গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অত্র থানার পুলিশ অফিসার ও ফোর্স এই আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ১৩ নভেম্বর ২০২৬ তারিখে পুলিশ প্রহরায় বিধি মোতাবেক সকল আসামীকে বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত