পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবৈধ সোনার খনির বিরুদ্ধে অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টা গুলিতে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়। বুধবার কোহাটের দারা আদম খেল এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, অবৈধ খনি উদ্ধারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেছিল পুলিশ। অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়, যার ফলে উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। দীর্ঘক্ষণ চলা এই সংঘর্ষে হতাহতের এই বড় ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের উর্ধ্বতন কতৃপক্ষ জানিয়েছেন, সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত