মো.সাহিদুল ইসলাম শাহীন:- "ক্ষমতা নয়, সেবায় আমার লক্ষ্য"—এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল পৌরসভা এলাকার পরিবেশ রক্ষায় এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। "পরিষ্কার নদী, সুন্দর বেনাপোল" গড়ার প্রত্যয়ে সচেতনতামূলক কর্মসূচি হিসেবে হাকর নদী থেকে কচুরিপানা অপসারণের উদ্যোগ গ্রহণ করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।
এলাকার জলাবদ্ধতা নিরসন, নৌপথের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং পরিবেশের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এই স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির বিবরণ:
তারিখ: ১৮ই নভেম্বর (বুধবার)
সময়: সকাল ৭:৩০ ঘটিকায়
স্থান: পুরাতন সাঁকো, বাহাদুরপুর রোড, বেনাপোল
উক্ত সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় রয়েছে বেনাপোল ক্রীড়া একাডেমি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন জনকল্যাণমূলক উদ্যোগ বেনাপোলের পরিবেশ রক্ষায় এবং যুবসমাজকে সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্ধারিত দিনে হাকর নদী কচুরিপানা মুক্ত করতে আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত