নড়াইলের কালিয়ায় সনাতন ধর্মালম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের গুজব ও অপ-প্রচারের প্রতিবাদে সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় নড়াইল প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে সনাতন ধর্মালম্বীদের ট্রা্মকার্ড হিসেবে ব্যবহার করা হয়। এবারও কালিয়ায় ২০০ হিন্দু পরিবারের ঘরবাড়ি জ্বলিয়ে পুড়িয়ে দেয়ার যে গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে সেটিও ট্রামকার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে।
আমরা আর কোন রাজনৈতিক দলের ট্রামকার্ড হিসেবে ব্যবহার হতে চাই না। আমরা জন্মসুত্রে বাংলাদেশের নাগরিক। আমরা শান্তিপুর্ণভাবে বসবাস করছি। কেউ তাদের স্বার্থসিদ্ধির জন্য হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করার চেষ্টা করবেন না।

ফেসবুকসহ ভারতীয় কিছু মিডিয়ায় হিন্দু বিশেষ উদ্দেশ্য নিয়ে হিন্দু সম্প্রদায়কে নিয়ে গুজব ও অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নড়াইল জেলা শাখা সভাপতি কল্যাণ মুখার্জি, সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল সদর থানা সভাপতি ধীমান কুমার রায়, সাধারণ সম্পাদক সুজন কুমার রায়, নিত্যানন্দ বসু, তারক চন্দ্র হাজরা সহ অনেকে।
মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মালম্বীরা অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত