নড়াইলের কালিয়ায় আওয়ামীলীগ বিরোধী মিছিলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত দুই যুবকের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নিছার উদ্দিন মোল্লার ছেলে শাহিন মোল্লা এবং বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে সোহেল মোল্লা।
পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মোটরসাইকেলযোগে মিছিল চলাকালে বেন্দারচর গ্রামের বটতলা মোড়ে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় সোহেল মোল্লা গুরুতর আহত হন।
পরে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি ও আশঙ্কাজনক পরিস্থিতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, একই ঘটনায় গুরুতর আহত শাহিন মোল্লাকেও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিনেরও মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। হামলাও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়ার থানার ওসি মোহাম্মদ ইদ্রিস আলী।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত