মো.সাহিদুল ইসলাম শাহীন:- নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী কর্তৃক দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শার্শা উপজেলা শাখা।
গতকাল সোমবার(১৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিতে বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দানে জড়ো হতে থাকে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ক্রমান্বয়ে তা জনসমুদ্রে পরিণত হতে থাকে। বিক্ষোভ মিছিলটি বলফিল্ড থেকে শুরুকরে বেনাপোল-যশোর মহাসড়কে অবস্থান করে। সেখান থেকে বেনাপোল বাজার এবং বেনাপোল বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেনাপোল বাজারের বড় মসজিদ সংলগ্ন জামায়াতের অস্থায়ী কার্যালয় এসে শেষ হয়। এ সময় পুরো মিছিল জুড়ে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মুহুর্মুহু শ্লোগানে সড়ক পথ প্রকম্পিত করে তোলে।
মিছিল শেষে মিছিলে অংশগ্রহণকারী নেতারা দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত প্রতিহত করতে দলমত নির্বিশেষে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
ফ্যাসিবাদ ও সন্ত্রাসীদের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং জনগণের অধিকার রক্ষায় এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বেনাপোল পোর্টথানা জামায়াতে ইসলামীর আমির, মেয়র পদপ্রার্থী মো.রেজাউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, "দেশব্যাপী ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের যেকোনো ধরনের নৈরাজ্য এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সবসময় মাঠে সোচ্চার থাকবে।"
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত