নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা,কিশোরী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ নভেম্বর সোমবার) বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক কামরুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহমুদুল হাসান অলিক ও সুদেব কুমার এর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাফফর হোসেন, বিআরডিবি নড়াইলের উপ পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন,সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন শিকদার, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিএম লিয়াকত হোসেন, সহকারী অধ্যাপক বিএম ফারুক আহমেদ, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর, সাবেক ব্যাংকার কাজী শওকত আলী, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহাদ, শিক্ষক তসলিমুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের পক্ষ থেকে ৫ম শ্রেনীতে ও অষ্টম শ্রেনীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান করা হয়।এছাড়া বিআরডিবির পক্ষ থেকে কিশোরী সংঘের কিশোরীদের স্বাস্থ্য উপকরণ ও প্রনোদনার চেক বিতরন করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত