শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে চারটি খাবার হোটেলকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সোনার বাংলা হোটেলকে ৩ হাজার, গ্রামবাংলা হোটেলকে ৩ হাজার, নিরিবিলি হোটেলকে ৪ হাজার এবং মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পুলিশ বিভাগের সদস্যদের পাশাপাশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।ষঈঈ
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন , জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত এবং হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত