ময়মনসিংহের ত্রিশালে ফিস ফিড ও পোল্ট্রি খাদ্য বিক্রির লাইসেন্স ও নবায়ন না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ ছাড়পত্র ও ফায়ার লাইসেন্স দেখাতে না পারায় একটি ফিড মিল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সাবা ফিস ফিডকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং এমিকা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম বলেন, ফিস ফিড ও পোল্ট্রি খাদ্য বিক্রির লাইসেন্স ও নবায়ন না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া আবাসিক এলাকায় অবস্থিত একটি ফিড মিলে পরিবেশ ছাড়পত্র ও ফায়ার লাইসেন্স দেখাতে না পারায় সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত