
বকুল হোসেন তানোর(রাজশাহী): রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর বাজারের ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাতের আঁধারে এই অগ্নিসংযোগের এই ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় আওয়ামী লীগের দুর্বৃত্তদের দায়ী করে করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এবিষয়ে কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মাগুরায় বাসের ধাক্কায় রিকশা যাত্রী নিহত
মাগুরায় বাসের ধাক্কায় রিকশা যাত্রী নিহত
বিদ্যুৎ ছাড়াই বাতাস থেকে পানি উৎপাদনের নতুন প্রযুক্তি
বিদ্যুৎ ছাড়াই বাতাস থেকে পানি উৎপাদনের...
সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত
সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত
গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও কাভার্ডভ্যানে আগুন
গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও...
শিল্পাঞ্চল রক্ষায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চল রক্ষায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
এক বিছানা থেকে দুই ভাই এখন পাশাপাশি কবরে
এক বিছানা থেকে দুই ভাই এখন...