বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সদস্য আল ইমরানের সাংগঠনিক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা রইল না।
গত (সোমবার ০৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় আল ইমরান কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার প্রতি আস্থা রেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ভাই এবং বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক, সদস্যসচিব, দপ্তর সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
তিনি আরও বলেন, ‘আজকের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমার সাংগঠনিক কার্যক্রমে আর কোনো বাধা রইল না।
অতীতের মতো আগামী দিনেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং দলের আদর্শ বাস্তবায়নে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করব।’
এর আগে গত ১৭ জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আল ইমরানকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
কেন্দ্রীয় সংসদের ওই সিদ্ধান্তে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত