আজহার হোসেন,মানিকগঞ্জ : আসন্ন জাগীর ০৭নং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মো. জিয়াউর রহমান জিয়া। তিনি মানিকগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
গতকাল শুক্রবার ( ১৩ নভেম্বর ) মাগরিবের নামাজের পর
আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন জিয়াউর রহমান জিয়া। জাগীর দেরগ্রামে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আবু সুফিয়ান, সাবেক সহ-সভাপতি মানিকগঞ্জ সদর থানা বিএনপি,
এ সময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ, শত শত নেতাকর্মী ও সমর্থক।
জাগির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়া রহমান জিয়া নেতাকর্মী ও সমর্থক জয়রা, বাইচিল, উকিয়ারা, ঢাকুলি, গুড়খি, জাগীর, মেঘশিমুল, পুলিশ ক্যাম্প বাজার ও দেড়গ্রাম বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক করেন।
নির্বাচনী উঠান বৈঠকে বিভিন্ন এলাকা হইতে ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল, মহিলা দল,কৃষক দল,শ্রমিক দলসহ সর্বস্তরের নেতা কর্মীরা নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন। এ সময় তিনি গণসংযোগের মধ্যে জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
জিয়াউর রহমান জিয়া বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছি। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা ও সমস্যাকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করবো।
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। এলাকার মানুষের কল্যাণে কাজ করা এবং জাগীর ইউনিয়নের সার্বিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য।
এদিকে তাঁর প্রার্থিতা ঘোষণাকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সমর্থকেরা আশা প্রকাশ করছেন, নির্বাচনে সুযোগ পেলে জিয়াউর রহমান জিয়া জনগণের প্রত্যাশা পূরণে সর্বদা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের কে নিয়ে কাজ করবেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত