আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: দীর্ঘ ৮ বছর বিরতির পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে রাজু গোয়াল এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। এছাড়াও, ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালি কমিটি নির্বাচনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৪ টায় ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠিত নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের অন্যতম শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)।
তার নিকটতম প্রতিদন্ধীপংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)।
তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট। তার নিকটতম প্রতিদন্ধীপরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।
এছাড়াও মৌলভীবাজার জেলার ১৩৫টি বাগানসহ সারাদেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত