সিলেটের গোয়াইনঘাটে গ্রীন ইভোলুশন প্রকল্পের আয়োজনে নিরাপদ খাদ্য উৎসব ও রেসিপি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
স্থানীয় খাদ্যের ব্যবহার করে নিরাপদ খাদ্য তৈরি ও এর প্রসারে গ্রীন ইভোলুশন প্রকল্পের খাদ্য মেলার আয়োজন করে। খাদ্য ব্যবস্থার রূপান্তরে এগ্রোইকোলজি কার্যক্রম বস্তবায়নে সিলেট জেলার গোয়াইনঘাট ও জকিগঞ্জ উপজেলায় কাজ করছে দ্যা গ্রীন ইভোলুশন প্রকল্প।
জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফি এর কারিগরি ও আর্থিক সহায়তায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে যার মূল লক্ষ্য হচ্ছে খাদ্য ব্যবস্থার রূপান্তর ঘটানো।
এই কার্যক্রমের অংশ হিসেবে প্রকল্পটি বুধবার (২৫) নভেম্বর এক গোয়াইনঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এই মেলা উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
তিনি বলেন টাকা খরচ করে রাসায়নিক সার ব্যবহার করে হয়তো বেশি ফলন আমরা পাচ্ছি, কিন্তু এই অতিরিক্ত ফলনের টাকা আমরা রোগ ব্যাধির চিকিৎসায় খরচ করছি। অথচ জৈব সার প্রয়োগ করে বিষমুক্ত ফসল আমাদের এসব সমস্যা থেকে রেহাই দেয়। তিনি মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এসময় তিনি আরো বলেন, যে আমাদের উচিত স্থানীয় খাদ্য উপাদানকে বাঁচিয়ে রাখা। তিনি এফআইভিডিবি আয়োজিত এই মেলাকে একটি ভাল উদ্যোগ বলে অভিহিত করেন এবং ধন্যবাদ জানান।
খাদ্যাভ্যাস তুলে ধরতে যাঁরা এ মেলার আয়োজন করেছেন, তা প্রশংসনীয়। এ মেলা থেকে অনেক কিছু শেখার আছে।
উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম ।
আয়োজিত এ মেলায় ঐতিহ্যবাহী খাবার, শস্য ও নানা কৃষিপণ্যের মোট ৯টি স্টল ছিল। এলাকার লোকজন নিজেদের ঐতিহ্যবাহী খাবার ও কৃষিপণ্য নিয়ে অংশ নিয়েছেন। স্টলে বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করা হয়। জাফলং ফ্রেশ কৃষক সংগঠন তাদের পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করে।
মেলার দ্বিতীয় পর্ব রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে ৩ সদস্যের বিচারক কমিটি ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী স্টল নির্বাচন করেন। তিনি বলেন খাদ্য উৎপাদন ব্যবস্থার সঙ্গে নিরাপদ খাদ্যের বিষয়টি জড়িত। মেলা থেকে যা শিখেছেন, তা প্রচার ও প্রসারে নিজের দায়িত্ব অনুযায়ী সকলকে কাজ করার আবান জানানো হয়।
জনসচেতনতা সৃষ্টিতে নিরাপদ খাদ্যমেলা বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ। ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে নিরাপদ খাদ্য উৎপাদনের ব্যবস্থা মানুষের কাছে তুলে ধরতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ খাদ্যের যে ব্যবস্থা, তা খাদ্যাভ্যাসের মধ্যেই দেখা যায়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত