মজিবুর রহমান,নেত্রকোণা: নেত্রকোনার কেন্দুয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সহজীকরণ, নির্ভুল তথ্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স উপজেলা কমিটির সভায় বক্তারা এ তাগিদ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, নেত্রকোনার উপপরিচালক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।
সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান রনি, সমবায় কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, সরকারি দপ্তরপ্রধান, জনপ্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নির্ভুল তথ্য সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।
নিবন্ধন করতে গিয়ে সাধারণ মানুষ যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সরকারি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো প্রয়োজন।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর, ইউনিয়ন প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত