মজিবুর রহমান: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় সংগঠনটির আওতাধীন পাঁচটি কিন্ডারগার্টেনের প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ১৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকনসহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় পরীক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, কোমলমতি শিশুরা অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা দিচ্ছে। বিষয়টি দেখে খুব ভালো লেগেছে। এমন একটি আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শিক্ষার মানোন্নয়ন ও সুশিক্ষিত জাতি গঠনে সবসময় কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, আগামী ১১ ও ১২ ডিসেম্বর কেন্দুয়া পৌরশহরে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আরও একটি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৮৯টি প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন মেজবা উদ্দৌজা।
পরীক্ষা কেন্দ্রের সচিব আবু সুয়েম ভূঞা জানান, এ পরীক্ষায় আল নূর কিন্ডারগার্টেন, উলুয়াটি আদর্শ একাডেমি, রাজঘাট ইসলামিক কিন্ডারগার্টেন, নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন ও বি. আর.কে মডেল স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
তিনি জানান, পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের এককালীন নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত