লিটন তালুকদার কালাই(জয়পুরহাট): ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। এরই ধারাবাহিকতায় কালাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
উপজেলা পরিষদের সিএ এস এম শওকতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনছুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার নাহিদ নাজনীন ডেইজি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, কালাই টেকনিক্যাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় খামারিরা।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তিনির্ভর ও রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদনে উদ্বুদ্ধ করা এবং এ খাতের সম্ভাবনা তুলে ধরতেই দেশব্যাপী এ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত