কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআইয়ের হাতে মানবজাতির সিদ্ধান্ত গ্রহণ ও শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে তুলে দেওয়ার পক্ষে নন শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, প্রযুক্তির দ্রুত উন্নয়ন ঘটলেও মানব সমাজের শাসনক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে ছেড়ে দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি একটি ভয়াবহ ধারণা।
প্রযুক্তির এই দ্রুত অগ্রগতির যুগে বিশ্বজুড়ে যখন এআইয়ের ভালো ও মন্দ দিক নিয়ে তীব্র বিতর্ক চলছে, ঠিক তখনই এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন দারিও আমোদেই। তিনি মনে করেন, প্রযুক্তি মানব জীবনের নানা ক্ষেত্রে সহায়তা করতে পারে এবং কর্মদক্ষতা বাড়াতে পারে, কিন্তু নীতিগত সিদ্ধান্ত, নৈতিকতা এবং শাসনব্যবস্থার মতো সংবেদনশীল বিষয়গুলোতে মানুষের বুদ্ধিমত্তা ও বিবেচনাবোধের কোনো বিকল্প নেই। যদি যান্ত্রিক বুদ্ধিমত্তার ওপর মানুষ সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে, তবে তা মানবসভ্যতার জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বলে তিনি সতর্ক করেন।
বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ এবং এর সঠিক নিয়ন্ত্রণ নিশ্চিত করার বিষয়ে আন্তর্জাতিক প্রযুক্তি গবেষক ও নীতি নির্ধারকদের মধ্যে আলোচনা চলছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বহরীর এই বক্তব্য প্রযুক্তি খাতের নীতিনির্ধারক মহলে নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছে। ভবিষ্যতে এআই যেন মানবজাতির জন্য হুমকিস্বরূপ না হয়ে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে, সেই বিষয়ে আরও বেশি সতর্ক থাকার তাগিদ দিয়েছেন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত