ইমদাদের নেতৃত্বে বেনাপোলে মশাল মিছিল:নৈরাজ্য রুখে দেওয়ার হুশিয়ারী

প্রকাশিত: 10:40 am , 27 November 2026, Friday , পোষ্ট করা হয়েছে 1 hour আগে
ছবি- সাহিদুল ইসলাম শাহীন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিশাল মশাল মিছিল করেছে যুবদল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যারাত ৯টার দিকে বেনাপোলের ঐতিহ্যবাহী সোনালী ব্যাংক চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়।

​মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক, শার্শা উপজেলার সদস্য সচিব এবং মেয়র প্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী হাতে জ্বলন্ত মশাল নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।

​মিছিলটি বেনাপোলের সোনালী ব্যাংক চত্বর থেকে বের হয়ে বেনাপোল বাজার ও বন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় সোনালী ব্যাংক চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর বিএনপি’র সহ-সভাপতি সাহাদুর রহমান খোকন,যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা,৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার সহ অনেকে।

​মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বেনাপোল ও শার্শায় কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। জনগণের জানমাল ও স্থিতিশীলতা রক্ষায় দলীয় নেতাকর্মীরা সর্বদা রাজপথে ঐক্যবদ্ধ থাকবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ বলেন, ফ্যাসিষ্ট হাসিনা এবং তার দোষররা দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান এবং অতীতের হত্যাকাণ্ডের দায় নিয়ে সাজা ভোগ করার কথা বলেন। একই সঙ্গে দেশে যেকোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা দেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঠে সজাগ থাকার আহ্বান জানান।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে ইমদাদ দাবি করেন যে, তিনি উসকানিমূলক কর্মকাণ্ডে পা না দিয়ে শান্ত ও সংযতভাবে দেশ পরিচালনা করছেন। বিগত সময়ে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় নৈরাজ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার মাধ্যমে বিএনপি-জামায়াতের ওপর যে নির্যাতন চালানো হয়েছিল, বর্তমান নেতৃত্ব সে পথে হাঁটেনি; বরং শান্ত থাকার নির্দেশ দিয়েছেন।

মাত্র আট-নয় মাস ক্ষমতায় থাকা সরকারকে বাধাগ্রস্ত করতে শেখ হাসিনা এসব কর্মকাণ্ড চালাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি জানান, চলমান রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশ ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

বক্তব্য শেষে মশাল মিছিল নিয়ে পার্শ্ববর্তী পুটখালী ইউনিয়নের দৌলতপুর হয়ে পুটখালীসহ বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শনে যাওয়ার ঘোষণা দেন এবং মোটরসাইকেলসহ নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি রওয়ানা দেন।

মন্তব্য লিখুন

আরও খবর