আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের বিদায়ের ঘোষণা এসেছিল বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছ থেকে। এবার নিজের সিদ্ধান্তের কথা জানালেন মুশফিক নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় এসব জানান তিনি।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের ক্রিকেটকে সার্ভিস দিয়ে যাওয়া এই অভিজ্ঞ ক্রিকেটার তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার সময় সতীর্থ, কোচ এবং কোটি কোটি ক্রিকেটপ্রেমী দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।
তার এই আকস্মিক বিদায়ের ঘোষণা দেশের ক্রীড়াঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে। এর আগে দেশের রাজনীতিতে নানা পটপরিবর্তন ঘটেছে, যেখানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনেও এসেছে নতুন হাওয়া। তবে এসবের বাইরে মুশফিকের অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। দেশের ক্রিকেটের এই দুর্দিনে এবং নানামুখী সংকটে খেলোয়াড়রা সবসময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।
মুশফিকের বিদায়ের পর দেশের ক্রীড়া প্রেমী মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার দীর্ঘ ও সফল ক্যারিয়ারের প্রশংসা করেছেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
দেশের ক্রিকেটের স্বার্থে এবং তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে মুশফিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিকেট বিশ্লেকরা মনে করছেন, তার এই শূন্যতা পূরণ করা সহজ হবে না।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত