সুনামগঞ্জে মানব পাচারকারীসহ আটক ৭

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ , ১৪ নভেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 38 minutes আগে
সংগৃহীত ছবি।

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে একজন মানব পাচারকারীসহ মোট সাতজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ১৩ নভেম্বর ভোররাতে জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চালিয়েছিল বিজিবির টহল দল। ভোররাতের দিকে একটি চোরাচালান ও মানব পাচারকারী চক্রের সদস্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিজিবির সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ঘেরাও করেন এবং পাচারকারী চক্রের মূল হোতাসহ মোট সাতজনকে আটক করতে সক্ষম হন।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। সীমান্ত এলাকায় এই ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচার রোধে বিজিবির নিয়মিত টহল ও কঠোর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ গণমাধ্যমকে জানান। সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন