
মো.সাহিদুল ইসলাম শাহীন:- নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে বেনাপোলে বিশাল মশাল মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রের কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল পৌর বিএনপি ও শার্শা উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলে নেতৃত্ব দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
সন্ধ্যায় বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই মিছিলটি বেনাপোল-যশোর মহাসড়ক হয়ে বেনাপোল বাজার ও স্থলবন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ বিএনপির বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী হাতে জ্বলন্ত মশাল নিয়ে অংশ নেন। মশালের আলো আর নানা স্লোগানে সন্ধ্যায় বেনাপোলের রাজপথ মুখর হয়ে ওঠে। জানা যায়,বেনাপোলে এটি ছিল বিএনপি’র স্মরণকালের সেরা মশাল মিছিল।
মিছিলটি বেনাপোল চেকপোস্ট সংলগ্ন “সবার আগে বাংলাদেশ” লেখা মঞ্চের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের নাশকতা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিয়ে ২৪ ঘণ্টা পাহারা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশে বক্তারা নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সভামঞ্চে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুজ্জামান লিটন বলেন, দীর্ঘ সংগ্রাম ও অসংখ্য ত্যাগের বিনিময়ে দেশের মানুষ নতুন করে কথা বলার অধিকার ফিরে পেয়েছে। অতীতে সাধারণ মানুষের ওপর যে জুলুম, গুম-খুন ও ভোটাধিকার হরণের রাজনীতি চলেছে, তা মানুষ ভুলে যায়নি এবং বাংলার মাটিতে আওয়ামী লীগের আর কোনো ঠাঁই হবে না বলে তিনি মন্তব্য করেন।
সীমান্ত পরিস্থিতি ও সম্ভাব্য অনুপ্রবেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শার্শা উপজেলার সাতটি ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় এলাকাটি অত্যন্ত সংবেদনশীল।
সীমান্ত দিয়ে কোনো অপশক্তি বা আওয়ামী লীগের নেতাকর্মী যাতে অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য বিএনপির নেতাকর্মীরা ২৪ ঘণ্টা সীমান্ত পাহারা দিচ্ছেন এবং গ্রামভিত্তিক সতর্কতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকারও আহ্বান জানান তিনি। আর এক প্রশ্নের জবা্বে নুরুজ্জামান লিটন বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে।
গণতান্ত্রিক অধিকার ও মানুষের ভোটাধিকার সুরক্ষায় বিএনপির সব স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে, যাতে কোনো অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
মিছিলের প্রথমসারিতে যাদেরকে দেখা যায়,তাঁরা হলেন,শার্শা আসনের সাবেক সাংসদ- মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম: সাধারণ সম্পাদক-মোস্তফা কামাল মিন্টু,সাংগঠনিক সম্পাদক-আশরাফুল আলম বাবু, মহিলাদল নেতা,বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি-মো.নাজিম উদ্দিন,সহ:সভাপতি-এ কে এম আতিকুজ্জামান সনি,
শার্শা যুবদল সভাপতি-মোস্তাফিজ্জোহা সেলিম,শার্শা শ্রমিকদল সম্পাদক-মো.সহিদ আলী,শার্শা ছাত্রদল সভাপতি-শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর যুবদল আহবায়ক-মোস্তাফিজুর রহমান বাবু,সদস্য সচিব-রায়হানুজ্জামান দিপু,পৌর স্বেচ্ছাসেবকদল সভাপতি-ওমর ফারুক, পৌর ছাত্রদল আহবায়ক-মো.আরিফুল ইসলাম আরিফ,সদস্য সচিব-ইশতিয়াক আহম্মেদ শাওন, সহ আরো অনেকে।
মন্তব্য লিখুন
আরও খবর
জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০...
জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে...
কেন্দুয়া ওলামা দলের তৎপরতায় সন্তুষ্ট কেন্দ্রীয় নেতারা
কেন্দুয়া ওলামা দলের তৎপরতায় সন্তুষ্ট কেন্দ্রীয়...
পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেন
পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার...
বেনাপোল সীমান্তে ২৫ লাখ টাকার মালামাল জব্দ
বেনাপোল সীমান্তে ২৫ লাখ টাকার মালামাল...
জবই বিলের ৭৯৯ মৎস্যজীবী পাচ্ছেন ১৭ হাজার ৩০০...
জবই বিলের ৭৯৯ মৎস্যজীবী পাচ্ছেন ১৭...
শৈশবের প্রাঙ্গণ ছেড়ে নতুন ঠিকানায়: পাবই সরকারি প্রাথমিক...
শৈশবের প্রাঙ্গণ ছেড়ে নতুন ঠিকানায়: পাবই...