
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রায় তিন মাস আগে চুরি হওয়া একটি গরু পশ্চিম জুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মঈন উদ্দিন মইজনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গরুর প্রকৃত মালিক দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজনের সহায়তায় ওই নেতার বাড়ি থেকে গরুটি শনাক্ত করেন এবং পরে তা উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত তিন মাস আগে জুড়ী উপজেলার একটি এলাকা থেকে স্থানীয় এক কৃষকের একটি দামি দুধের গরু চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তখন গরুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে মালিক জানতে পারেন যে, চুরি হওয়া গরুটি পশ্চিম জুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মঈন উদ্দিন মইজনের গোয়ালে রয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সহযোগিতায় গরুর মালিক মঈন উদ্দিন মইজনের বাড়িতে গিয়ে গরুটির দাবি করেন এবং প্রয়োজনীয় প্রমাণপত্র উপস্থাপন করেন। পরিস্থিতি বেগতিক দেখে একপর্যায়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গরুটি মালিকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত সাবেক চেয়ারম্যানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এ ধরনের চুরির সাথে প্রভাবশালী ব্যক্তিদের নাম জড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য লিখুন
আরও খবর
দেশের উন্নয়নের স্বার্থে দল’কে প্রাধাণ্য দিয়েছিলেন তরিকুল ইসলাম-আবু...
দেশের উন্নয়নের স্বার্থে দল’কে প্রাধাণ্য দিয়েছিলেন...
ইসরাইলকে সমর্থনের জেরে হলিউডে একঘরে সেলমা ব্লেয়ার
ইসরাইলকে সমর্থনের জেরে হলিউডে একঘরে সেলমা...
যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
আনতালিয়া বৈঠকে শাহবাজ ও পেজেশকিয়ানের পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার
আনতালিয়া বৈঠকে শাহবাজ ও পেজেশকিয়ানের পারস্পরিক...
ছোট পর্দায় আজকের খেলার সূচি
ছোট পর্দায় আজকের খেলার সূচি
নড়াইলে চার দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে দুইজন...
নড়াইলে চার দিন আটকে রেখে গণধর্ষণের...