সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ , ৮ নভেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 31 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া: করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সরাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

আজ রোববার(৮ নভেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।সরাইল উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প:প: বিভাগ কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল থানা পরিদর্শক (তদন্ত) মো.জুহিরুল ইসলাম মজুমদার।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সায়েদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. রূপক মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, মোহাম্মদ আলী হোসেন।

বক্তব্য রাখেন, সমবায় সমিতির সভাপতিও সাধারণ সম্পাদক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়ন সম্ভব। সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

পাশাপাশি সমবায়ের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি আয়োজন করেছেন। সরাইল উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়।

বাংলাদেশে সমবায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯০৪ খ্রিষ্টাব্দে অর্থাৎ একশ আঠেরো বছর আগে। বর্তমানে সরাইলে প্রায় ৫৮ সমবায় সমিতি রয়েছে।

এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

মন্তব্য লিখুন

আরও খবর